Friday, June 26, 2026

করোনার দাপট কমতেই চিনে চালু ‘ওয়েট মার্কেট’

Date:

Share post:

সে দেশে কিছুটা হলেও কমেছে করোনার দাপট। আঁতুড়ঘর ফিরছে চেনা ছন্দে। চিনে ফের চালু হল ‘ওয়েট মার্কেট’। যেখানে আগের মতোই বিক্রি হচ্ছে বাদুড়, প্যাঙ্গোলিন ও কুকুরের মাংস।

চিকিৎসা বিজ্ঞানীদের একাংশের মতে, বাদুড়ের মাংস খেয়েই চিনে প্রথম করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন হুবেই প্রদেশে বছর ৫৫- র এক বাসিন্দা। তারপর সংক্রমণ ছড়িয়েছে সারা বিশ্বে। সম্প্রতি ‘আ মেল অন সানডে’ পত্রিকার রিপোর্ট উদ্ধৃত করে আমেরিকার এক সংবাদসংস্থা জানিয়েছে, ” করোনা সংক্রমণের আগে চিনের এই বাজার যেমন খোলা ছিল, সেভাবে ফের বাজার বসতে শুরু করেছে।”

চিনের হুবেই প্রদেশের উহান শহরের হুয়ানান সিফুড মার্কেটকে করোনাভাইরাস সংক্রমণের আঁতুড়ঘর বলে চিহ্নিত করেছে সারা বিশ্ব। সূত্রের খবর, ইতিমধ্যে চিনের এই ওয়েট মার্কেটগুলি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবেদন জানিয়েছেন বিশ্বের একাধিক বিজ্ঞানী। কিন্তু তাতে কর্ণপাত করছে না বেজিং।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...