Monday, April 6, 2026

তৃণমূলকে জবাব দিতেই বিজেপির ত্রাণ বিলি, সাফ কথা দিলীপের

Date:

Share post:

প্রধানমন্ত্রীর কথা মেনেই লকডাউনের পর থেকে ভালো ছেলের মতো বাড়িতে ছিল সকলে। কিন্তু তৃণমূলের লোকেরা সেটা নিয়ে পরিহাস করেছিল। তাই ফের রাস্তায় বিজেপি নেতারা। মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির বিজেপিও। বুধবার এ কথা স্পষ্ট করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বুঝিয়ে দেন, এই সময় মুখ্যমন্ত্রী একাই পথে নেমে হাততালি কুড়োবে, সেটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করলে, তাঁরাও করবেন। তবে এখন রাজনীতি করার সময় না বলেই জানান রাজ্য বিজেপি সভাপতি।

আজ, বুধবার হাওড়া আসেন দিলীপ ঘোষ , রাজ্য সম্পাদক সঞ্জয় সিং ও সায়ন্তন বসু। সঙ্গে গাড়ি ভর্তি করে আসে ত্রাণ সামগ্রী। লকডাউনের ফলে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না। পাচ্ছে না খাবার বহু মানুষ। যারা দিন আনে দিন খায়, তাদের কথা মাথায় রেখে এদিন চাল-ডাল-বিস্কুট, বিভিন্ন শাকসবজি বিলি করে বিজেপি নেতৃত্ব।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন কোনও ভারতীয় যেন উপবাসে না থাকে। জেপি নাড্ডাও বলেছেন পার্টির পক্ষ থেকে প্রত্যেকদিন পাঁচ কোটি মানুষকে সারাদেশে খাওয়ানো হবে। সেইমতো এই রাজ্যেও বিজেপি সেই দায়িত্ব পালন করার জন্য সক্রিয় হয়েছে।”

দিলীপ ঘোষের দাবি, ত্রাণ নিয়ে রাজনীতি হচ্ছে। ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে। তৃণমূলের কথায় পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের দায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের উপর চাপিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ওই সমাবেশ যদি দিল্লি সরকার তৎপরতার সঙ্গে বন্ধ করে দিত, তাহলে এমন আতঙ্কের সৃষ্টি হয়তো হতো না। দিল্লির ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া কিছু লোক এ রাজ্যেও ফিরেছে। তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে যে সরকারি নির্দেশ নামা আছে সেটা যেন যথাযথ পালন করে রাজ্য সকরকার, সেই দাবিও করেছেন রাজ্য বিজেপি সভাপতি।

দেখুন ভিডিও…

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...