Sunday, June 28, 2026

করোনা সতর্কতা: অষ্টমীর স্নান বন্ধ তুফানগঞ্জে

Date:

Share post:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করতে, জমায়েত এড়ানোয় জন্য অষ্টমীর স্নান বন্ধ করে দিল তুফানগঞ্জ প্রশাসন।

ঘোগার কুটি দরিয়া বেলাই গ্রামে প্রায় ১০০ বছর ধরে চলছে অষ্টমীর স্নান ও মেলা। তিন দিন ধরে চলে এই উৎসব। কিন্তু করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে তুফানগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার রাতে মেলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কোনও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তুফানগঞ্জ দোল মেলা বন্ধ করে দিয়েছে তুফানগঞ্জ মহাকুমা প্রশাসন।

তুফানগঞ্জ ১নং ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি দরিয়া বেলাই এলাকার গদাধর নদীতে স্নান পর্ব চলে। নদীর অন্য পারে অন্দরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি দরিয়া বেলাই রোডের পাশে অষ্টমী স্নান উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়।

মেলা কমিটির কোষাধক্ষ্য জানান, “আমাদের এই ঘোগার কুটি অষ্টমীর স্নান মেলায়, অনেক দূর থেকে লোকজন স্নান করতে আসেন ও মেলা দেখেন । এই অষ্টমী মেলা প্রায় ১০০ বছর ধরে চলে আসছে। এই মেলায় বিভিন্ন রাজ্য থেকে, সার্কাস, নাগরদোলা, রকমারি সাজার জিনিসের দোকান, ও রকমারি খাবারের দোকানও বসে। কিন্তু এই বছর করোনাভাইরাসের আতঙ্কে ভিড় উপেক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সুরক্ষার স্বার্থে আমরা সেটা মেনে নিয়েছি।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...