Sunday, April 5, 2026

থাকার ঘর নেই , হোম কোয়ারেন্টাইনের জন্য ভরসা ভাঙা নৌকা

Date:

Share post:

সকাল থেকে রাত্রি। এখন নৌকাতেই বাস কীর্তনীয়া নিরঞ্জনের। শনিবার মালদহের হবিবপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন নদীয়ার কীর্তনীয়া নিরঞ্জন হালদার।
ভিন জেলা থেকে এসেছেন, তাই স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়েছিল গ্রামবাসীদের দাবিতে।স্বাস্থ্যকর্মীরা নিদান দিয়েছিলেন ‘হোম কোয়ারেন্টাইন’-এ থাকতে। আত্মীয়ের বাড়িতে জায়গা নেই , অগত্যা বৃদ্ধের ঠাঁই হলো ভাঙা নৌকায়। হবিবপুর ব্লকের ডুবাপাড়া গ্রামের গা ঘেঁষে বয়ে চলেছে টাঙন নদী। শুখা মরসুমে কচুরিপানায় ছেয়ে যায়। সেখানে ঘাটে বাঁধা নৌকাই এখন ঘরবাড়ি নিরঞ্জন হালদারের। অবশেষে বিষয়টি স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের নজরে আসে।আত্মীয়ের দাবি, দুটো মাত্র ভাঙ্গা ঘর। নিরঞ্জন বাবুকে ঘর ছাড়তে হলে তাাঁদের স্ত্রী-পুত্র নিয়ে বেরাতে হবে রাস্তায়।আপাতত স্থানীয় কোনও স্কুলে নিরঞ্জন বাবুর থাকার ব্যবস্থা করার চেষ্টা করছে ওই স্বেচ্ছাসেবী সংগঠন।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...