Thursday, March 19, 2026

করোনা সংক্রমণ রুখতে সেনাবাহিনীতেই ভরসা রাখছে বাংলাদেশ

Date:

Share post:

আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সর্বতোভাবে সহায়তা করবে । দেশের সব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন এর বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। হাসিনা সরকার সূত্রে এই তথ্য জানা গিয়েছে ।

নির্দেশনামায় স্পষ্ট বলা হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০।

এরই পাশাপাশি, নভেল করোনাভাইরাসের সংক্রমণে মহামারির কারণে এখনই হজের পরিকল্পনা না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সৌদি আরব। সেদেশের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতেন রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল-আখবারিয়ায় বিশ্ব মুসলিমের উদ্দেশে এ আহ্বান জানান।
এদিকে অভিযোগ উঠেছে , সরকারি নির্দেশের পরও রোহিঙ্গা শিবিরে বিদেশিদের আনাগোনা, করোনার উদ্বেগ বাড়িয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশসহ কক্সবাজার জেলার পরিস্থিতি একইরকম হলেও দেশের সীমান্তবর্তী উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। রোহিঙ্গা শিবিরে কর্মরত দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেে শিবিরে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হলেও, কেউই সেই নিষেধাজ্ঞা মানছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে সীমান্তের ৩৪টি রোহিঙ্গা শিবির নিয়ে এলাকাবাসীর কাছে করোনা আতঙ্ক দিন দিন বাড়ছে ।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...