Sunday, June 14, 2026

মদ নেই স্পিরিট খেয়ে নেশার চেষ্টা ছত্তিশগড়ে, মৃত ২

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে লকডাউন। বন্ধ মদের দোকান। এ অবস্থায় যারপরনাই অসুবিধায় পড়েছেন সুরাসক্ত মানুষজন। সম্প্রতি দুজন মানুষ কেরলে মদ না পেয়ে আত্মহত্যা করেছেন। যার ফলে কেরল সরকারকে শর্ত সাপেক্ষে ডাক্তারি প্রেসক্রিপশন দেখিয়ে যাতে মানুষ মদ কিনতে পারে, তার জন্য দোকান চালু করতে হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ছত্তিশগড়ে রাইপুরে। তিনজন মানুষ উইথড্রয়াল সিম্পটমে ভুগছিলেন। মদ না পাওয়ার যন্ত্রনা চরমে উঠলে, এরা সিদ্ধান্ত নেন অ্যালকোহল আছে এমন কিছু দিয়ে নেশা করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। স্পিরিট জোগাড় করে ঢেলে ফেলে গলায়। তিনজনের মধ্যে প্রাণ হারিয়েছে দুজন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু অ্যালকোহল আছে এমন কোন বস্তু দিয়েই নেশা করা যায়না ।মদ তৈরি করতে আলাদা পদ্ধতি ব্যবহার করা হয় । তাই এ ধরনের আচরণে নেশা তো হবেই না। উল্টে প্রাণ যাওয়ার সম্ভাবনাই চরম হয়ে দেখা দেবে।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...