Monday, April 6, 2026

লকডাউনের মধ্যেই মমতাকে তুলোধনা করলেন দিলীপ

Date:

Share post:

করোনাযুদ্ধের লকডাউনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন,” বাংলার মুখ্যমন্ত্রী অন্যায় করছেন। সস্তা পাবলিসিটির জন্য শুধু বিবৃতিবাজি করছেন। বাস্তব পুরো উল্টো। এখন মৃত্যুর সংখ্যা চাপতে নেমেছেন। এর ফল ভয়ঙ্কর হবে। উনি সংকীর্ণ রাজনীতি করছেন।”

দিলীপ নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে বলেন,” কেন মুখ্যমন্ত্রী অংশ নিলেন না প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে? তিনি সত্য ফাঁসের ভয়ে গেলেন না। একই কারণে এরাজ্যে তিনি অন্য কোনো মন্ত্রী, আমলাকে কথা বলতে না দিয়ে নিজেই রোজ সাংবাদিকদের সামলে বলেন। যাতে অন্য কেউ বেফাঁস কিছু না বলেন”।

দিলীপের অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তা পাচ্ছেন না। সরঞ্জাম পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী তাঁদের বিপদের কথা এড়িয়ে যাচ্ছেন। বলা হচ্ছে খাবার আছে। অথচ বিতরণ কাঠামো বিপর্যস্ত। কেন্দ্রের চালে নিজেদের ছবি লাগাচ্ছেন। পরিবারগুলি যথাযথ পরিমাণে দেওয়া হচ্ছে না। কেবল টাকা চাইছেন। কেন্দ্রের পাঠানো টাকা কী খরচ হল বোঝা যাচ্ছে না। এর থেকে কি নির্বাচনী তহবিল তৈরি হচ্ছে? এই সময়টা সবার সহযোগিতার সময়। মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন। তৃণমূলের লোকেরা ত্রাণ দিতে বেরোচ্ছে। আর বিজেপিকে বাধা।” দিলীপ হিসেব দেন বিজেপি ভিনরাজ্যে আটকে থাকা কতজনকে সাহায্য করছেন। নিজামুদ্দিনকান্ড নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন তিনি।”

দিলীপ বলেন,” মুখ্যমন্ত্রী কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন কেন? হেলিকপ্টার আছে তো। শিলিগুড়ি আর অন্য জেলার বেহাল অবস্থা, সমস্যাগুলো দেখে আসুন।”

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...