Wednesday, June 3, 2026

কলকাতা হাইকোর্টে প্রথম স্কাইপ-শুনানিতে জুড়ে গেলো দেশের ৪ শহর

Date:

Share post:

লকডাউনে সব কিছু বন্ধ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট বুধবার প্রথম স্কাইপ- প্রযুক্তি কাজে লাগিয়ে এজলাশ চালু রাখলো। প্রধান বিচারপতি, বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি জয়মাল্য বাগচি এইভাবেই শুনেছেন মামলা৷

লকডাউনে আন্দামানে চূড়ান্ত অব্যবস্থা চলছে বলে অভিযোগ করে তার প্রতিকার চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিলো। ওই মামলা জরুরি হিসাবে গ্রহণ করে এ দিন তার শুনানি করে হাইকোর্ট। স্কাইপ প্রযুক্তিকে হাতিয়ার করে বিচারপতিরা কলকাতায় বসে ওই মামলা শুনলেন৷ আর কেন্দ্রীয় সরকারের এক আইনজীবী দিল্লি ও অন্য এক আইনজীবী গোয়ার একটি শহর থেকে নিজেদের বক্তব্য জানালেন আদালতকে। আর মামলার আবেদনকারীর আইনজীবী শুনানিতে অংশ নিলেন আন্দামান থেকে৷ কলকাতা হাইকোর্টে এদিনের এই মামলার স্কাইপ- শুনানিতে জুড়ে গেল দিল্লি, আন্দামান ও গোয়ার শহর। হাইকোর্টে কোনও মামলার শুনানিতে এই প্রথম স্কাইপ ব্যবহার করা হয়েছে৷

এই মামলা ছাড়াও আরও কয়েকটি মামলার শুনানি হয় হাইকোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি জয়মাল্য বাগচি স্কাইপ- পদ্ধতিতেই শুনেছেন বেশ কয়েকটি মামলা৷ সব ক্ষেত্রেই আইনজীবীরা স্কাইপের মাধ্যমে কেউ বাড়ি, কেউ বা নিজের চেম্বারে বসে শুনানিতে অংশ নেন।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...