Tuesday, June 23, 2026

আটকে পড়া ভিনরাজ্যের পড়ুয়াদের পাশে বারাসত থানা

Date:

Share post:

লকডাউনের ফলে অসম থেকে স্কিল ম্যানেজমেন্ট পড়তে এসেছিলেন জনা এগারো ছাত্র-ছাত্রী। বারাসতের আমতলা এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকেন তাঁরা। কিন্তু লকডাউনের ফলে ধীরে ধীরে সঞ্চিত খাদ্য ও অর্থ শেষ হয়ে গিয়েছিল তাঁদের। এই পরিস্থিতিতে অর্থ সাহায্য পাঠানো সম্ভব নয় বলে তাঁদের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। লকডাউনের ফলে ওই এলাকায় প্রশাসনের তরফে নজরদারিতে বিষয়টি সামনে আসে। উদ্যোগ নেয় বারাসত থানা। পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত চাল, ডাল, তেল, নুন, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হয় ভিনরাজ্যের সঙ্গীতা, মহসিনাদের। এই অসময়ে প্রশাসনের সাহায্যে অভিভূত ভিনরাজের এই পড়ুয়ারা।সামাজিক দূরত্বের প্রতি নজর দিয়ে মানবিক দূরত্ব কমাল বারাসতের প্রশাসন।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...