Saturday, June 27, 2026

করোনার চিকিৎসায় এবার রাজ্যজুড়ে একটাই গাইডলাইন, মানতে হবে সব হাসপাতালকে

Date:

Share post:

করোনা চিকিৎসায় এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এখন থেকে রাজ্যজুড়ে করোনার চিকিৎসা কীভাবে হবে তার আদর্শ গাইডলাইন আজ, রাতের মধ্যেই জানানো হবে সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে।

গতকাল, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর বিশিষ্ট চিকিৎসক ডঃ সুকুমার মুখোপাধ্যায় এবং অভিজিৎ চৌধুরী জানিয়েছিলেন, রাজ্যজুড়ে করোনার চিকিৎসায় একটি অভিন্ন গাইডলাইন তৈরি করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পদ্ধতি বিভিন্নরকম হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না।

এদিকে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডঃ দেবাশিষ ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অভিন্ন চিকিৎসার প্রোটোকল আজ সন্ধ্যার মধ্যেই তৈরি হয়ে যাবে। এবং সেই নির্দেশ বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...