Monday, April 6, 2026

নিজামুদ্দিন কাণ্ড: কোয়ারেন্টাইনে সংগঠন প্রধান

Date:

Share post:

নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েত ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সারাদেশে। সংগঠন প্রধান মৌলানা সাদ সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এরইমধ্যে ভিডিওবার্তায় সংগঠনের প্রধান জানান, কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

সংগঠনের প্রধান ৫৬ বছর বয়সী মৌলানা সাদ কান্ধালভি করোনা আক্রান্ত বলে প্রাথমিক অনুমান পুলিশের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দুটো ভিডিও আপলোড করেছে। একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, “মসজিদ মৃত্যুর জন্য সব থেকে পবিত্র জায়গা। করোনাভাইরাস আমার অনুগামীদের কোন ক্ষতি করতে পারবে না।” আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন, এখন যা চলছে তা আসলে মানুষের পাপের ফল এই অবস্থায় আমাদের ঘরে থাকতে হবে ডাক্তার এবং প্রশাসনের কথা শুনুন। আমাদের সদস্যরা যেখানে আছেন সেখান থেকেই প্রশাসনের নির্দেশ পালন করুন। ডাক্তারের পরামর্শে কোয়ারেন্টাইন আছি। আপনারাও তাই থাকুন। এই কাজ ইসলাম বা শরিয়তের বিরুদ্ধে নয়।”

গত শনিবার থেকেই নিখোঁজ রয়েছেন মৌলানা সাদ। নিজামুদ্দিনের ঘটনা সামনে আসতেই মৌলানা সাদ সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। সেই তালিকায় নাম রয়েছে জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মহম্মদ সলমন, এবং মহম্মদ আশরাফের। তাঁদের বিরুদ্ধে মহামারি সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব।

প্রসঙ্গত, করোনাভাইরাস রুখতে আরও বেশি করে জামায়াত করার ‘ আহ্বান ‘ জানিয়েছিলেন মৌলানা সাদ। তিনি বলেন, ” আমার সঙ্গে ৭০ হাজার পরী আছে। তাঁরা আমাকে বাঁচাবে না তো কে বাঁচাবে। তাই আরও বেশি জমায়েত করুন। একে অন্যের থেকে দূরে যাবেন না।”

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...