Sunday, May 31, 2026

ভারতীয় ও চিনাদের ভিসা না দেওয়ার আর্জি ট্রাম্পের কাছে

Date:

Share post:

ভারতীয় ও চিনাদের ভিসা না দেওয়ার আবেদন জমা পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কর্মী সংগঠনের আর্জি, সরকার যেনো এবছর এইচ-১বি ও এইচ-২বি  ভিসা অনুমোদন না  করে।

এইচ-১বি ভিসার সাহায্যে মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের নিয়োগ করে। এই ভিসার মাধ্যমে ভারতীয় ও চিনা কর্মীদেরই কর্মসংস্থানের সুযোগ ঘটে। এইচ-২বি  ভিসার মাধ্যমে লাতিন আমেরিকার কর্মীদের নিয়োগ করেন মার্কিন ব্যবসায়ীরা।

করোনাভাইরাসের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে এই আবেদন করেছে মার্কিন প্রযুক্তি সংগঠনটি। সংস্থার বক্তব্য, তাদের এই দাবি আসলে সেই সমস্ত মার্কিন কর্মীদের সাহায্য করবে, যাঁরা এইচ-১বি ভিসার ফলে ক্ষতিগ্রস্ত হন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইচ-১বি ও এইচ-২বি ভিসা এবছর বাতিল করলে বাইরের দেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী এদেশে আসতে পারবে না।

Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...