Sunday, June 14, 2026

২৪ ঘণ্টায় ১২০০ মৃত্যু, করোনার ধাক্কায় আমেরিকায় কর্মহীন হওয়ার শঙ্কাও তীব্র

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একদিনে এটাই বিশ্বে সর্বাধিক করোনা-মৃত্যু বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার। এর ফলে আমেরিকায় করোনার আক্রমণে প্রাণ গেল ৫ হাজার সাতশ মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, প্রায় চার মাস অতিক্রান্ত হলেও করোনাভাইরাসের সংক্রমণ স্তিমিত হওয়ার বদলে আরও গতি পেয়েছে। সংক্রমণের হার বাড়ছে, যা চিন্তার।

এদিকে করোনার আক্রমণে জীবনহানির পাশাপাশি গভীর মন্দার মুখে মার্কিন অর্থনীতি। কাজ হারানোর আশঙ্কায় কয়েক লক্ষ মানুষ। এর মধ্যে বড় সংখ্যায় আছেন বিভিন্ন বহুজাতিক সংস্থার ভারতীয়, চিনা বংশদ্ভূতরা। ছাঁটাইয়ের ফলে কাজ হারালেও এরা বেকার ভাতা বা স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন না। ফলে বহু চাকুরিজীবীকেই আমেরিকা থেকে ফিরে আসতে হবে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলছেন, বিশ্ব অর্থনীতির গ্রেট ডিপ্রেশনের চেয়েও খারাপ হতে পারে এবারের পরিস্থিতি। করোনা মহামারীর মধ্যে এখনও পর্যন্ত ১ কোটি আমেরিকান বেকার ঘোষণাপত্র জমা দিয়ে সরকারি সাহায্যের আবেদন করেছেন।

 

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...