Sunday, June 14, 2026

পাইকারের অভাবে জমিতে পড়েই নষ্ট তরমুজ

Date:

Share post:

লকডাউনের জেরে অন্যান্য অনেক কৃষকদের মতোই বিপাকে পড়েছেন তুফানগঞ্জ 2 নং ব্লকের মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার তরমুজ চাষীরা।রায়ডাক নদীর চরে বিঘা পর বিঘা জুড়ে তরমুজ চাষ করেছেন তাঁরা। আর ফলনও হয়েছে ভালো। কিন্তু লকডাউনে সমস্ত গাড়ি চলাচল বন্ধ। ফলে দেখা নেই পাইকারদের। বিক্রি হচ্ছে না তরমুজ। পাশেই রয়েছে অসম। কিন্তু করোনা সংক্রমণ রুখতে সীমানা সিল করে দেওয়া হয়েছে। আর তার জেরে জমিতেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে তরমুজ। মাথায় হাত পড়েছে কৃষকদের।
তাঁরা জানান, গত বছর শিলাবৃষ্টির জন্য প্রায় সব তরমুজই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এবছর ফলন খুব ভালো হয়েছে। অথচ এই পরিস্থিতিতে কোনও বাইরের পাইকার না আসতে পারায় তরমুজ জমিতে পড়েই নষ্ট হচ্ছে। সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন করেছেন তুফানগঞ্জের তরমুজ চাষীরা।

Related articles

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...