Sunday, June 14, 2026

আজ থেকে জনধন যোজনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে

Date:

Share post:

আজ, শুক্রবার থেকেই দেশবাসীর অ্যাকাউন্টে জনধন যোজনার টাকা ঢুকবে। লকডাউন পর্বে দেশবাসীর জন্য একগুচ্ছ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তারই একটি মহিলাদের জনধন যোজনা অ্যাকাউন্ট।

তবে এক সঙ্গে টাকা পাওয়া যাবে না। জনধন অ্যাকাউন্টধারী মহিলারাই এই টাকা পাবেন। কুড়ি কোটি মহিলার এই অ্যাকাউন্ট রয়েছে। আগামী তিন মাস প্রতিমাসে ৫০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। এর জন্য সরকারের খরচ হবে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। আজ থেকেই টাকা পাঠানো হবে।

তবে সকলে একসঙ্গে টাকা পাবেন না। আগামী ৯ এপ্রিল অবধি ধাপে ধাপে টাকা পাঠানো হবে। ব্যাঙ্কের ভিড় এড়াতেই এই পদক্ষেপ। নয়া নিয়ম অনুযায়ী যাদের একাউন্ট নম্বর এর শেষ সংখ্যা ০ বা ১ তাদের প্রথম মাসের কিস্তি আগামীকাল ঢুকবে। যাদের একাউন্ট নম্বর ২-৩ রয়েছে তারা টাকা পাবেন ৪ তারিখ। অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৩-২ হলে পরের দিনই হাতে পাবেন টাকা। এইভাবে ৩এপ্রিল থেকে ৯ এপ্রিল, সাত দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...