Monday, April 6, 2026

বাতি জ্বালিয়ে করোনাকে বিজেপির রাজনৈতিক ইভেন্ট বানাতে চাইছেন মোদি, অভিযোগ অধীরের

Date:

Share post:

মোমবাতি জ্বালিয়ে করোনাকে বিজেপির রাজনৈতিক ইভেন্ট বানাতে চাইছেন মোদি। প্রধানমন্ত্রী করোনাকে রাজনৈতিক হাতিয়ার করছেন। শুক্রবার এমনই অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরি।

তিনি বলেন, দেশ তো একজোট রয়েছে। সব মানুষ একসঙ্গে রয়েছেন। কিন্তু বিজেপি তো সম্প্রদায়িক রাজনীতি করে একতা নষ্ট করতে চায়। তাই মোমবাতি জ্বালিয়ে নয়, সাম্প্রদায়িকতা রক্ষার মাধ্যমে একতা বজায় থাকবে।

এর আগে চিকিৎসকদের কৃতজ্ঞতা জানাতে মোদির থালা-বাসন বাজানোর আবেদনে সমালোচনা হলেও তা ছিল অনেকটাই হালকা। কিন্তু আগামী রবিবার রাত ৯টার সময় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালাতে দেশবাসীকে করা প্রধানমন্ত্রীর আবেদন শুনে সমালোচনার ঝড় বইয়ে দিল বিরোধীরা।

অধীররঞ্জন চৌধুরি মোদির বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন, ‌যখন ওষুধ, চিকিৎসার কথা বলতে হবে তখন প্রধানমন্ত্রী রাজনৈতিক খেলা খেলছেন। হাততালি বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে যদি করোনা মোকাবিলা করা যেত তাহলে ওষুধ, চিকিৎসার কী দরকার।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...