Tuesday, June 9, 2026

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান ইসরোর

Date:

Share post:

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। করোনা মোকাবিলায় দেশের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা থেকে ক্রীড়াবিদ। এগিয়ে এসেছেন একাধিক শিল্পপতিও। এবার দেশকে সাহায্য করবে ইসরো। কর্মীরা তাদের একদিনের বেতন তুলে দেবেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে।

চেয়ারম্যান কে শিবন জানান, ইসরোর প্রত্যেক কর্মী, বিজ্ঞানী, গবেষক তাঁদের একদিন বেতন দান করবেন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে। পাশাপাশি চিকিৎসার সরঞ্জাম ও সংক্রমণের মোকাবিলায় যাবতীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করা হবে ইসরোর তরফে।

বৃহস্পতিবার টুইটারে এই অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে ইসরো। সংস্থা জানিয়েছে, সংক্রমণ মোকাবিলার যাবতীয় সরঞ্জাম তৈরি করছেন বিজ্ঞানীরা। কম খরচে উন্নতমানের চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে দেশের বিভিন্ন হাসপাতাল। ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন যে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা, তাঁদের জন্য সংক্রমণ ঠেকাবার যাবতীয় উপকরণ বানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। ইতিমধ্যে, তিরুবনন্তপুরমে ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে স্যানিটাইজার, অক্সিজেন ক্যানিস্টার্স ও ফেস-মাস্ক তৈরি হয়ে গেছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...