Saturday, June 20, 2026

করোনা আক্রান্ত থুতু ছেটাল ট্রেন যাত্রীর গায়ে!

Date:

Share post:

চিনে রাখুন এই মানবতার শত্রুদের। দৃশ্যটি ব্যাঙ্ককের রেল স্টেশনের। টিকিট কাটার লাইন। গন্তব্য থাইল্যান্ড। লাইন কার্যত ফাঁকা। লাইনে দাঁড়িয়ে একজন। আর পিছনে ঢুকছেন আর একজন। যিনি ঢুকলেন, তার নাম আনান শাহোহ। বয়স ৫৬। এই ‘পশুর অধম’ লোকটি লাইনে এসেই তার সামনের টিকিট প্রার্থীর মুখে থুথু ছিটিয়ে দিল। কিন্তু কেন? তার কারণ, লোকটি জানত সে করোনা ভাইরাসে আক্রান্ত। তাই নিজের দেহের বিষ আর একজনের দেহে ঢোকাতে আপ্রাণ চেষ্টা। ভাবা যায়! এদের আপনি মানুষ বলবেন!

কিন্তু তারপর কী হলো? ট্রেনে ওঠার সময়তেই ‘থার্মাল চেক’-এ সে পাশ করে যায়। কিন্তু ট্রেনে ওঠার পর থেকেই কাশতে থাকে, সঙ্গে বমিও। নারাথিওয়াট যাওয়ার পথে অবশ্য বেশিক্ষণ সময় কাটেনি। আনানের মৃতদেহ পাওয়া যায় ট্রেনের বাথরুমের সামনে। পরে পরীক্ষা করে দেখা যায়, আনান ছিল কভিড-১৯ পজিটিভ। আনান তো মরে শান্তি পেলেন, কিন্তু সে যে ব্যক্তির গায়ে থুতু ছিটিয়েছিল, তার খোঁজে থাইল্যান্ড কর্তৃপক্ষ চিরুনী তল্লাশি চালাচ্ছে। যদিও তাকে খুঁজে পাওয়ার খবর মেলেনি।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...