Friday, June 19, 2026

নিজামুদ্দিনে ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে “মানব বোমা” বললেন বিজয়বর্গীয়

Date:

Share post:

দিল্লির নিজামউদ্দিনে তবলিঘি জমায়েত প্রসঙ্গেও মুখ খুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। করোনা মোকাবিলায় লকডাউন লঙ্ঘন করে যাঁরা এই জমায়েতে অংশ নিয়েছেন, যাঁদের শরীরে সংক্রমণ রয়েছে, তাঁরা প্রত্যেকেই এক-একজন “মানব বোমা”। এমনই মন্তব্য করেন বিজয়বর্গীয়।

তবে তিনি নিজামুদ্দিনে যোগদানকারীদের উদ্দেশে এও বলেন, “ওদের উচিত নিজে থেকে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করা। ওদের কোনও অপরাধীর তকমা দেওয়া হবে না। প্রশাসন ওদের আলাদা করে রেখে চিকিৎসা করবে।”

এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোাপাধ্যায় করোনা নিয়ে বিজেপি রাজনীতি করছে, কেন্দ্র কোনও সাহায্য করছে না বলে অভিযোগ করেন। পাল্টা তোপ দেগে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করছেন। শুধু ভোটের চিন্তা ওনার। ওনার দেশ বা সমাজের চিন্তা নেই।”

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...