Sunday, February 22, 2026

‘হোম কোয়রান্টাইন’ বিধিলঙ্ঘনের অভিযোগ এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে

Date:

Share post:

কেন্দ্রীয় বিধিমাফিক তাঁর ‘হোম কোয়রান্টিন’-এ থাকার কথা৷ কিন্তু ফ্ল্যাটের বাইরে ‘হোম কোয়রান্টিন’-এর পোস্টার লাগাতে দিলেন না রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি৷

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রায়গঞ্জের কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সুদর্শনপুর এলাকায় ভাড়া করা ফ্ল্যাটে আছেন। শনিবার দুপুরে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ৩ জন স্বাস্থ্যকর্মী দেবশ্রীর ফ্ল্যাটে যান। তাঁরা সরকারি নির্দেশে দেবশ্রীর ফ্ল্যাটের বাইরের দেওয়ালে ‘হোম কোয়রান্টিনের পোস্টার’ লাগানোর চেষ্টা করেন। অভিযোগ, তখনই দেবশ্রী তাঁদের সেই পোস্টার লাগানোর প্রয়োজন নেই বলে ফিরিয়ে দেন। জেলার এক প্রশাসনি কর্তা বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী আপাতত হোম কোয়রান্টিনে থাকবেন বলে স্বাস্থ্য দফতরের কর্মীদের জানিয়েছেন। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছেন। সন্ধ্যায় রায়গঞ্জ থানার কয়েক জন পুলিশকে নিয়ে দেবশ্রীর বাড়িতে যান BMOH সন্দীপ বাগ। কিন্তু তাঁদের অনুরোধেও দেবশ্রী দরজায় পোস্টার লাগাতে রাজি হননি। উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী স্বাস্থ্যকর্মীদের তাঁর ফ্ল্যাটে হোম কোয়রান্টিনের পোস্টার লাগাতে দেননি৷ বিষয়টি জেলা প্রশাসন দেখবে।’’
গত বৃহস্পতিবার দুপুরে দেবশ্রী বেশ কিছু দলীয় নেতা-কর্মী নিয়ে রায়গঞ্জ শহরের বিধাননগর মোড়, মোহনবাটী, নেতাজি সুভাষ রোড-সহ বিভিন্ন এলাকায় পথচারী ও বাসিন্দাদের মধ্যে মাস্ক বিলি করেন ও পরিয়ে দেন। এর পরেই রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ও রায়গঞ্জ পুরসভার তৃণমূলের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস তাঁর বিরুদ্ধে পুলিশে ‘হোম কোয়রান্টিন’ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন,‘‘৬ এপ্রিল আমার এ রাজ্যে আসার ১৪ দিন হবে। ২৩ থেকে ৩১ মার্চ কলকাতার বাড়িতে ছিলাম। রায়গঞ্জে এসেও আমি বাড়িতে রয়েছি। করোনা নিয়ে বাসিন্দাদের সচেতন করতে বাইরে গিয়েছিলাম। আমি সুস্থ আছি। আমার ফ্ল্যাটের বাইরে কোয়রান্টিনের পোস্টার পড়লে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা আতঙ্কিত হতেন৷ তাই আমি স্বাস্থ্যকর্মীদের ওই পোস্টার লাগাতে দিইনি”৷

একজন কেন্দ্রীয় মন্ত্রীর এই সাফাইয়ে প্রশাসনিক কর্তা ও সাধারন মানুষ বিস্মিত ৷

spot_img

Related articles

স্কুল পড়ুয়াদের জন্য ‘ব্যান’ হবে সোশ্যাল মিডিয়া! আইন আনতে চলেছে কর্ণাটক

উত্তরপ্রদেশ, তারপরে কেরালা। শৈশব থেকে কৈশোরে স্মার্টফোন ও তাতে যথেচ্ছ কন্টেন্ট পেয়ে যাওয়ার কুফল দেখার পরেও শিক্ষা হয়নি...

তৃণমূলে প্রত্যাবর্তন দীপেন্দুর, লড়বেন বিধানসভা নির্বাচনে?

ভোটের মুখে তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন দীপেন্দু বিশ্বাসের(Dipendu Biswas)। রবিবার বসিরহাটে দলীয় কার্যালয়ে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার। ভোটের মুখে...

ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে বিস্ফোরণ! জখম ২ কোবরা জওয়ান

মাও -বিরোধী অভিযানের মাঝেই ভয়ঙ্কর আইইডি (IED) বিস্ফোরণ! ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand Maoist attack) পশ্চিম সিংভূমের সারান্ডা অঞ্চলে।...

বিয়ে নিয়ে অশান্তি, তরুণীকে নারকীয় অত্যাচার লিভ ইন পার্টনারের

গুরগাঁওতে (Gurugram) ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে (Live in)থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও...