Sunday, March 22, 2026

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, পুলিশের জালে যুবক

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেছিলেন পুরুলিয়ার এক যুবক। সেই অভিযোগে বৃহস্পতি কুমার নামে ওই যুবককে গ্রেফতার করল পুলিশ।

তাঁর বাড়ি বাঘমুন্ডির ভুরসু গ্রামে।

বাঘমুন্ডি থানার পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ওই যুবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল সাইটে কুরুচিকর পোস্ট করে। এমনকী কমেন্টে আপত্তিকর মন্তব্যও করে ওই যুবক। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। অশ্লীল উসকানিমূলক মন্তব্য ও মন্তব্যের মাধ্যমে শান্তি বিঘ্নিত করার চেষ্টা, এই দুই ধারায় মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, করোনার সংক্রমণ নিয়ে যাতে কেউ গুজব ছড়াতে না পারে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারের নির্দেশে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছিল। সেই সময়ই ওই যুবকের পোস্টটি বাঘমুন্ডি থানার পুলিশের নজরে পড়ে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...