Sunday, March 22, 2026

কার্শিয়ঙের বৃদ্ধাশ্রমের পাশে সাংবাদিক ও পুলিশ

Date:

Share post:

করোনার থাবায় দেশ জুড়ে চলছে লকডাউন। সারা পৃথিবীই শান্ত। তবে এই লকডাউনে কঠিন অবস্থায় কার্শিয়ঙের পইলাধুরা গ্রামের বৃদ্ধাশ্রম। শিলিগুড়ি থেকে রোহিনী। সেখান থেকে আরো ১৭ কিলোমিটার উঁচুতে পইলাধুরা গ্রাম। এই গ্রামেই রয়েছে ওই বৃদ্ধাশ্রমটি। বর্তমানে ১৮ জন আবাসিক রয়েছেন। সঙ্গে কেয়ারটেকার ও দেখাশোনার কর্মীরা। লকডাউনের জেরে খাদ্য সঙ্কটের মুখে পড়েছেন বৃদ্ধাশ্রমের আবাসিকেরা। গাড়িধুড়া ফাঁড়ির পুলিশ কিছু ত্রাণ তুলে দিয়েছে। বৃদ্ধাশ্রমের হেঁশেলের ভাঁড়ার শূন্যের খবর যায় শিলিগুড়িতে। খবর পেয়েই শিলিগুড়ির কয়েকজন সাংবাদিক রসদ নিয়ে পৌঁছোন এই অজানা পাহাড়ি গাঁয়ে। চাল, ডাল, তেল, লবণ, সবজি, ফল, আলু দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। রসদ পেয়ে অমলিন হাসি ওঁদের মুখে। বেশ কয়েকজন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী আবাসিকও রয়েছে। স্থানীয় পুলিশকর্মীদের হাত দিয়েই শিলিগুড়ির সাংবাদিকেরা খাওয়ার তুলে দেন আবাসিকদের হাতে। তাঁদের চোখ ছলছল অবস্থায় মুখে হাসিও ফুটে ওঠে।পাহাড় যেন বেজায় খুশি হয় তাঁদের অমলিন হাসিতে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...