Sunday, March 22, 2026

“রোম যখন জ্বলছিল তখন নিরো বেহালা বাজাচ্ছিলেন”! টুইটে মোদিকে কটাক্ষ ববির

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে আজ, রবিবার রাত ৯ টার সময় ৯ মিনিট ঘরের সমস্ত আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, মোবাইলের টর্চ জ্বেলে ঐক্যবদ্ধ হওয়ার লড়াইয়ে সামিল হলো দেশবাসী।

আর তার কিছুক্ষণের মধ্যে ট্যুইটারে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে মেয়র ফিরহাদ হাকিম তাঁকে রোম সম্রাট নিরোর সঙ্গে তুলনা করলেন। মেয়র বলেছেন, “রোম যখন জ্বলছিল তখন নিরো বেহালা বাজাচ্ছিলেন বলে শুনেছিলাম। আজ সেই ঘটনাই পুনরাবৃত্তি করলেন প্রধানমন্ত্রী। লকডাউন অমান্য করে কিছু মানুষ আজ বাজি পুড়িয়ে দীপাবলি পালন করলেন। ভারত-সহ গোটা বিশ্ব করোনা ভাইরাসের আক্রমণে ভীত এবং প্রতিনিয়ত আমরা মৃত্যুর সংখ্যা বাড়তে দেখছি।”

এরপর প্রধানমন্ত্রীকে কটাক্ষের সুরে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মেয়র। তিনি লিখেছেন, “সোশ্যাল ডিস্টেন্সিং বিধি ভঙ্গ এবং পরিবেশ দূষণ করে অকাল দীপাবলি উদযাপন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।”

Related articles

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...