Sunday, June 14, 2026

প্রদীপ জ্বালানোর পাশাপাশি দেদার বাজি ফাটল শিলিগুড়িতে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর আবেদন ছিল রবিবার রাত ৯টায় বাড়ির আলো নিভিয়ে ৯মিনিট প্রদীপ,মোমবাতি কিংবা টর্চ জ্বালাতে। সেই মতোই রাত ৯টা বাজতে সারা দেশের পাশাপাশি শিলিগুড়ির বাসিন্দারাও বাড়ি অন্ধকার করে ৯মিনিট মোমবাতি, প্রদীপ জ্বালান। কিন্তু কেউ কেউ আতশবাজিও ফাটালো। আবার অনেকে ব্যালকনিতে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা নাড়লেন। করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে এদিন সারা দেশকে এক করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেইছিলেন, ঐক্য আর সংহতি প্রকাশে একটি মোমবাতি জ্বালাতে। সেই মতো দীপ তো জ্বললই কিন্তু তার পাশাপাশি দেদার বাজি ফাটানো হল। লকডাউনের জেরে যে দূষণের মাত্রা কমে ছিল বায়ুমণ্ডলে, 9 মিনিটে আবার তার আভাস পাওয়া গেল।

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...