Wednesday, June 24, 2026

লকডাউনে অনাহারে দিন কাটাচ্ছে গড়ের মাঠের ঘোড়ার দল

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ব্যাতিক্রম নয়, এই রাজ্য তথা কলকাতাও। আর তার জেরেই কাজ হারিয়েছে ওরা। বন্ধ রুটিরুজি। কোনওদিন আধপেটা খেয়ে বা কোনওদিন উপোস করেই দিন কাটাচ্ছে ওরা। ওরা ময়দানে সুপরিচিত ঘোড়ার দল। ওরাই ময়দানের সৌন্দর্য। বৈশিষ্ট্য। সারা বছর বেড়াতে আসা মানুষজনকে মনোরঞ্জন করাই ওদের কাজ।

ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা গড়ের মাঠে গেলেই চোখে পড়বে এই ঘোড়ার দলকে। কিছু ঘোড়া ব্যবহার করা হয় গাড়ি চালানো কাজে। কিছু ঘোড়ার পিঠে আরোহীরা চেপে ঘুরে বেড়ায়। এর পাশাপাশি বিভিন্ন শ্যুটিং বা বিয়ে বাড়িতে ঘোড়া যায় এখান থেকেই। লকডাউনের জেরে থমকে সেসব কাজ। তাই কর্মহীন হয়েছে ঘোড়াগুলোও।

ঘোড়াগুলির বর্তমান বাস হেস্টিংস এলাকায় দ্বিতীয় হুগলি সেতুর নিচে। এখন সেখানে গেলে দেখা যাবে শীর্ণকায় চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে একেকটা ঘোড়া। যত্নের অভাবে দেখা দিচ্ছে নানান রোগ। জানা গিয়েছে, অনাহারে মৃত্যু হয়েছে চারটি ঘোড়ারও।

ঘোড়ার মালিকদের বক্তব্য, “লকডাউনের জন্য এখন কাজ বন্ধ। উপার্জন নেই। তাই প্রতিদিন ঘোড়াগুলোকে খেতে দেওয়াও সম্ভব হয় না। আর ময়দানে ঘাস কাটার লোকও নেই। ফলে ওদের খাওয়াও বন্ধ। কিছু সরকারি সাহায্য পেলে হয়তো ঘোড়াগুলিকে বাঁচানো সম্ভব হবে।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...