Monday, June 22, 2026

করোনার জের, গত দু’মাসে ১.৪৪ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে আম্বানি

Date:

Share post:

করোনায় যদি কেড়ে থাকে সাধারণ মানুষের ঘুম। তবে ঘুম কেড়েছে ধনীদেরও। সাধারণ মানুষ থেকে গরীব-দুঃস্থ প্রত্যেকেরই চিন্তা, তারা দুবেলা কী খাবেন। কেউ কেউ আবার একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। অন্যদিকে করোনার জেরে ঘুম উড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির। কারণ গত দু’মাসে তার সম্পত্তির ২৮ শতাংশ অর্থাৎ ১.৪৪ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। সম্প্রতি চিনের সমীক্ষক সংস্থা মার্চের হিসেবে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। সেই গ্লোবাল রিচ লিস্টের ১৭ নম্বর স্থানে অবস্থান করছেন আম্বানি। তার মোট সম্পত্তি ৪৮০০ কোটি ডলার। কিন্তু এই তালিকায় এখন শীর্ষে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজস। তিন নম্বরে রয়েছে বিল গেটস। এখনও পর্যন্ত গৌতম আদানির ৬ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এইচসিএল-এর শিব নাদার-এর ৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। উদয় কোটাক -এর ৪ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। কিন্তু এঁরা এখন সকলেই এশিয়ার সেরা ১০০ ধনকুবেরের তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন।

এই প্রসঙ্গে রিপোর্ট ইন্ডিয়ার এমডি জানিয়েছেন, শেয়ার মার্কেটের মূল্যের ২৬ শতাংশ পতন এবং টাকার দামের ৫.২ শতাংশ পতনের ফলে ভারতীয় শিল্পপতিরা ধাক্কা খেয়েছেন। তবে মুকেশ আম্বানির ক্ষেত্রে এর প্রভাব বেশি।’

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...