Monday, June 15, 2026

লকডাউনে কুকুরের খাবারে ভাগ বসাচ্ছে ওরা! পুরোটা জানলে আপনার চোখে জল আসবে

Date:

Share post:

ওরা করোনা কী জানে না। জানে না লকডাউন কী। কিন্তু ওদের পেট আছে। পেটের জ্বালা আছে। আছে খিদে।সারাদিন এখানে-ওখানে ঘুরে বেড়িয়ে আর পাঁচটা দিনের মতোই যা জোটে তাই দিয়েই পেটের জ্বালা মেটায় ওরা। কিন্তু করোনার জেরে ওদের পেটের জ্বালা মেটাতে আজও কেড়ে খেতে হচ্ছে কুকুরের মুখের খাবার। কিংবা ময়লা ফেলার ডাষ্টবিন থেকে সংগ্রহ করতে হচ্ছে খাবার।

লকডাউনে হাওড়ার জনবহুল এলাকা, বাসস্টান্ড কিংবা স্টেশন চত্বরে সারা বছর ওরা ঘোরাফেরা করে। জুটে যায় কিছু না কিছু। কিন্তু এখন চারিদিক ফাঁকা। অথচ ওরা খাবারের আশায় এখনও ঘুরে বেড়ায়। কিন্তু খাবারের দেখা নেই। কারন, সব ফাঁকা। কেউ এগিয়ে এসে খাওয়ায় না। বন্ধ দোকানপাট , খাবারের হোটেল। তাই জোটে না উচ্ছিষ্ট।

এমনটা নয়, সরকার ওদের কথা ভাবছে না। এই দুঃসময়ে ওদের জন্যও আশ্রয় ও খাবারের ব্যাবস্থা করা হয়েছে।

কিন্তু কে ওদের সেই ঠিকানায় পৌঁছে দেবে? অগত্যা পেটের জ্বালা মেটাতে তাই কখনও নোংরা ফেলার ডাস্টবিন কিংবা নর্দমার ধারে চোখ ঘোরাফেরা করছে। আবার রাস্তার কুকুরদের খাবারেও ভাগ বসাচ্ছে ওরা। ওরা ভবঘুরে। এটাই ওদের জীবন। করোনা সঙ্কটেও বদলায়নি যারা। কিন্তু ওরাও মানুষ।

কলকাতা শহরের এই ছবি মনে করিয়ে দেয় ভূপেন হাজারিকার কণ্ঠে সেই কালজয়ী গান। “মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? তাই আসুন না, এই দুর্যোগে থালা-ঘন্টা কিংবা প্রদীপ জ্বালিয়ে বাজি ফাটানোর পাশাপাশি আমাদের থেকে এক মুঠো অন্ন কিংবা একটুকরো রুটি ওদের মুখে তুলে দিই। তাহলেই কিন্তু সার্থক হবে একতার বাণী। গড়ে উঠবে বৈচিত্র্য-এর মধ্যে ঐক্য।

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...