Tuesday, April 7, 2026

গোদের উপর বিষ ফোঁড়া, শহরের এই এলাকায় ট্যাপ খুললেই বেরোচ্ছে কালো জল!

Date:

Share post:

গ্রাস করেছে করোনা আতঙ্ক। চলছে লকডাউন। তারই মাঝে নতুন সঙ্কট। সকালবেলা রাস্তার ট্যাপ কল খুললেই বেরোচ্ছে কালো জল। পানীয় জল হিসেবে যা ব্যবহারের অযোগ্য। জল এতটাই নোংরা জল যে, ব্যবহার করা যাচ্ছে না বাড়ির অন্য কোনও কাজেও। লকডাউনে গৃহবন্দী পুরবাসীদের কাছে এ যেন গোদের উপর বিষ ফোঁড়া। ঘটনা, কলকাতা পুরসভা এলাকার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির।

কলকাতা পুরসভার নিকাশির কাজ চলছিল পূর্ব পুটিয়ারিতে। এডেড এরিয়া হওয়ায় দীর্ঘদিনের নিকাশি সমস্যা এই অঞ্চলে। সেই সমস্যা মেটানোর জন্যই গভীর নিকাশি নালা ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের বড় প্রজেক্ট রয়েছে এই এলাকায়। সেই কাজ চলতে চলতেই আচমকা লকডাউন। তড়িঘড়ি কাজ বন্ধ করে বাড়ি ফিরে গেছেন শ্রমিকরা। কিন্তু আশঙ্কায় ভুগছেন এলাকার বাসিন্দারা।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...