Sunday, June 28, 2026

পঞ্চাশোর্ধ্ব আক্রান্তের জন্য হাসপাতাল, তার নিচে হোটেল-ধর্মশালা! বিশেষ পদক্ষেপ কেজরিওয়ালের

Date:

Share post:

রাজধানী দিল্লিতে এবার একটু অন্যরকম পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কোভিড-১৯ ভাইরাস ক্রমাগত গ্রাস করছে দিল্লিকে। কিছুতেই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না সেখানে। এই পরিস্থিতিতে দিল্লিবাসীর জন্য বিশেষ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

পরিস্থিতির আরও অবনতি হলে কী ধরণের পদক্ষেপ নেওয়া হবে তা আগেভাগেই জানিয়ে দিলেন কেজরিওয়াল। আজ, মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানান, ৫০ ঊর্ধ্ব মানুষ যাঁরা হার্ট, লিভার, ক্যান্সার ও সুগারে ভুগছেন তাঁদের করোনা ধরা পড়লে হাসপাতালে ভর্তি করা হবে।

অন্যদিকে, ৫০-এর নীচে যাঁরা এবং যদি শরীরে করোনার উপসর্গ কম থাকে, তাঁদের হোটেল, ধর্মশালায় রাখা হবে। এর জন্য হোটেল, ধর্মশালাগুলিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, এই রাজ্যে যদি আরও ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়, সেক্ষেত্রে তাঁদের চিকিৎসা করার ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে তারা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...