Tuesday, April 7, 2026

করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বীরভূমে

Date:

Share post:

করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে সারা দেশ সহ রাজ্যে। বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক হলো বীরভূম জেলায়। জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দপ্তর সহ আরও কয়েকটি দফতরের মধ্যে এই বৈঠক হয়।

প্রশাসনের দেওয়া এদিনের তথ্য অনুযায়ী হোম কোয়ারেন্টাইন, নন হোম কোয়ারেন্টাইন এবং আইসোলেশন থাকা ব্যক্তিদের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেক কমে গিয়েছে । এছাড়া স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে বীরভূম জেলা থেকে আইসোলেশনে থাকা ৭ জনের লালারস সংগ্রহ করে নাইসেডে পাঠানোর পর রিপোর্ট নেগেটিভ এসেছে।

মঙ্গলবার সিউড়িতে জেলা পরিষদে এই বৈঠকটি উপস্থিত ছিলেন এস আর ডি এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিনহা, জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি, খাদ্য ডক্টর সহ কয়েকটি দফতরের আধিকারিকরা।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল এবং অভিজিৎ সিনহা পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য দফতর, খাদ্য দফতরের তাদের বর্তমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। জেলাশাসক মৌমিতা গোদারা বলেন,” বীরভূম জেলায় এখনও পর্যন্ত ৬ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে এবং ৭১৫ জন নন হোম কোয়ারেন্টাইনে আছেন।” বীরভূম স্বাস্থ্য জেলা এবং রামপুরহাট স্বাস্থ্য জেলা মিলিয়ে মোট ১০ জন আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...