Friday, June 26, 2026

করোনা : দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী সীতারমন

Date:

Share post:

কেন্দ্রীয় সরকার গত মার্চ মাসেই ১.৭০ লক্ষ কোটি টাকার প্রথম করোনা-ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে৷

সূত্রের খবর, লকডাউনের জেরে দেশজুড়ে সৃষ্টি হওয়া সমস্যা সমাধানে ফের দ্বিতীয় এক প্যাকেজ ঘোষণার প্রস্তুতি চালাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দফতর আর্থিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তীর নেতৃত্বে একটি ৭ সদস্যের বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সমাজের বৃহত্তর অংশের সংকট ও দুর্দশা এবং মহামারীর কারণে বেকার হয়ে যাওয়াদের অবস্থার উন্নতিতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে । অতনু চক্রবর্তী ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন ব্যয়সচিব টিভি সোমনাথন, শ্রমসচিব হীরালাল সমারিয়া, গ্রামোন্নয়নসচিব রাজেশ ভূষণ, আর্থিক পরিষেবা বিভাগের অতিরিক্ত সচিব পঙ্কজ জৈন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব অরবিন্দ শ্রীবাস্তব এবং  সচিবালয়ে উপসচিব আম্রপালী। গ্রামীণ দুর্দশার দিকেই বেশি করে নজর দিচ্ছে এই কমিটি। অর্থ মন্ত্রকের ৩টি বিভাগের শীর্ষ আধিকারিকরা এই প্যানেলের সদস্য থাকায় কমিটিকে অর্থমন্ত্রকেরই অঙ্গ হিসাবে গণ্য হচ্ছে। সূত্রের খবর, কমিটির করা ওই বিস্তৃত প্যাকেজ প্রধানমন্ত্রী খতিয়ে দেখবেন এবং তারপরই তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রকাশ করবেন। লকডাউনের শেষের দিকেই এই দ্বিতীয় প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...