Wednesday, March 18, 2026

কিডনির অসুখে আক্রান্ত ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে আটকে মা! বাড়ি ফেরানোর আর্জি মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

কিডনির অসুখে আক্রান্ত ছোট ছেলের চিকিৎসা করাতে গিয়ে বেঙ্গালুরুতে আটকে রয়েছে মা ও ছেলে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ার মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় থানার খুরসি গ্রামের বাসিন্দা তরলতা জানা।

ছেলে সুভাষ জানাকে পাশে নিয়ে তিনি এই আর্জি করেন। অবিলম্বে তাঁদের বেঙ্গালুরু থেকে ফেরানোর এবং চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

তরলতাদেবী কাতর আবেদনে বলেন, যে তাঁদের ফেরানো না হলে ছেলেকে আর বাঁচানো যাবে না। লকডাউনের জেরে দীর্ঘদিন তাঁরা সেখানে আটকে আছেন। সমস্ত টাকা-পয়সাও শেষ হয়ে এসেছে। চিকিৎসা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, সবকিছুই বন্ধের মুখে।

নিজেদের জমি-জায়গা বিক্রি করে প্রায় আড়াই মাস আগে ছেলের চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যান ওনারা। যত দিন এগিয়েছে, ততই সুভাষের অবস্থা খারাপ হতে থাকে। একটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং আরেকটি কার্যত নষ্টের মুখে।

যদিও সুভাষের মা নিজের ছেলেকে একটি কিডনি দেবেন বলে জানিয়েছেন। কিন্তু সেটা সময় সাপেক্ষ আর ব্যয়বহুল। যেটা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় বেঙ্গালুরুতে থাকার কারণে তাঁদের টাকা-পয়সাও সব শেষ হয়ে গেছে। এখন তাঁরা দ্রুত বাড়িতে ফিরতে চান। আর সেই কারণেই বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

দেখুন ভিডিও…

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...