Saturday, June 13, 2026

পাঞ্জাব এফসি বিক্রি করে দিলেন রঞ্জিত বাজাজ

Date:

Share post:

ক্লাব বেচে দিলেন রঞ্জিত বাজাজ। পাঞ্জাব এফসির ১০০% শেয়ার কিনে নিলো রাউন্ডগ্লাস ওয়েলবিয়িং প্রাইভেট লিমিটেড। পাঞ্জাব এফসির ডায়রেক্টরের পদ থেকে পদত্যাগ করলেন রঞ্জিত বাজাজ এবং তাঁর স্ত্রী হিনা সিং।
ভারতীয় ফুটবলে এমনটা নতুন নয়। এর আগেই সাফল্যের তুঙ্গে থাকা অনেক দলই নাম তুলে নিয়েছে। সেই তালিকায় নাম জুড়ল ২০১৭-১৮ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব।সম্প্রতি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিল আই লিগ ক্লাবগুলো। কিন্তু সভাপতি প্রফুল প্যাটেল বা ফেডারেশনের তরফে কোনও জবাব না পেয়ে অনেক ক্লাবই সুপার কাপ বয়কট করে। মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বজাজ সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে অভিযুক্ত করে টুইটে লেখেন, তাদের দল তুলে নেওয়ার জন্য দায়ী এআইএফএফ ও তাদের মার্কেটিং পাটর্নার। ভারতীয় ফুটবলকে মেরে ফেলছে তারা বলেই মনে করেন তিনি। এএফসি কাপের হোম ম্যাচ ভুবনেশ্বরের খেলতে চেয়েছিল মিনার্ভা। গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এ বার এএফসি কাপ খেলার কথা মিনার্ভা পাঞ্জাবের। গত বারের পর এ বারও নতুন চ্যাম্পিয়ন পেয়েছে আই লিগ। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে খেলার অনুরোধ জানিয়েছিল দল। কিন্তু স্টেডিয়াম সারানোর অজুহাতে শেষ মুহূর্তে তাদের সেই অনুরোধ বাতিল করে দেওয়া হয়।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...