Saturday, June 20, 2026

করোনা পরিস্থিতি: প্রধানমন্ত্রীর কাছে রাজ্যগুলির জন্য আর্থিক প্যাকেজের দাবি

Date:

Share post:

করোনা সংকটের মোকাবিলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব ও মতামত শুনতে বুধবার সংসদীয় দলনেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা হয়েছে। লকডাউন পর্বে অনুষ্ঠিত এই বৈঠকে করোনা পরিস্থিতির পর্যালোচনায় একাধিক বক্তব্য উঠে এসেছে।

এদিনের বৈঠকে করোনা মোকাবিলায় আর্থিক প্যাকেজ, করোনা টেস্টের সংখ্যা বাড়ানো, বিকল্প স্বাস্থ্য পরিকাঠামোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। রাজ্যগুলির জন্য করোনা মোকাবিলা খাতে আর্থিক প্যাকেজের দাবি জানান বিভিন্ন দলের প্রতিনিধিরা। রাজ্যগুলিতে বিনামূল্যে করোনা পরীক্ষা করার দাবি তোলা হয়। পাশাপাশি দু’ বছরের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা সাসপেন্ড করার সিদ্ধান্তের সমালোচনা করেন বিরোধী দলের কোনও কোনও সদস্য। বৈঠকে উপস্থিত ছিলেন গুলাম নবি আজাদ, শারদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, টিআর বালু প্রমুখ।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...