Friday, April 3, 2026

করোনা সঙ্কটের মধ্যেই নতুন আতঙ্ক সুন্দরবনে, নদী বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা

Date:

Share post:

একেই বলে গোদের উপর বিষ ফোঁড়া। একা করোনায় রক্ষে নেই, সঙ্গে দোসর নদী বাঁধ ভাঙন। হ্যাঁ, আজ বুধবার সুন্দরবনের বাসন্তীর গৌরদাসপাড়া এলাকায় সকাল ১০ টায় পূর্ণিমার ভরা কোটালে নদীবাঁধ ভেঙে গিয়ে জলমগ্ন গোটা এলাকা। সম্প্রতি এখানে নদী বাঁধ সারাইয়ের কাজ হয়েছিল। কিন্তু লকডাউনের ফলে এখন কাজ বন্ধ। তাই বাঁধের অবস্থা খুব একটা ভালোও ছিলো না।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, এর আগে অনেকবার এই জায়গাটায় ভেঙেছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত, বিডিওকে জানানো হয়েছে। কিন্তু বারবার দায়সারা কাজ করার ফলে এখানে ভাঙে। এ বিষয়ে প্রশাসন উদাসীন বলেই অভিযোগ গ্রামবাসীদের। এদিনের এই ঘটনার ফলে আশেপাশের কয়েকটি গ্রাম ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে পুকুর, বাড়ি। করোনা আতঙ্ক ও লকডাউনের নতুন সমস্যায় সুন্দরবন এলাকার মানুষ।

দেখুন ভিডিও…

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...