Tuesday, March 24, 2026

আমেরিকার পর এবার মৃত্যু উপত্যকা স্পেনে ওষুধ পাঠাচ্ছে ভারত

Date:

Share post:

কোভিড-১৯ সংক্রমণে গোটা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মারণ ভাইরাস সবচেয়ে বেশি থাবা বসিয়েছে প্রথম বিশ্বের দেশগুলিতে। করোনা মোকাবিলায় কার্যত করুণ অবস্থা বিত্তশালী-ক্ষমতাশালী দেশগুলির।

ভারতেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। কিন্তু এখনও তা হাতের মধ্যে রয়েছে। তাই ভারত থেকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো করোনার জেরে মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া স্পেনের দিকে। স্পেনে করোনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার তাই স্পেনকে প্রয়োজনীয় ওষুধ পাঠাতে চলেছে ভারত।

আজ, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে স্পেনের বিদেশমন্ত্রী আরাঞ্চা গঞ্জালেজের কথা হয়েছে। তারপরই ভারত স্পেনকে করোনার জন্য প্রয়োজনীয় ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আমেরিকাকেও ওষুধ পাঠিয়েছে ভারত।

উল্লেখ্য, এখনও পর্যন্ত স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯২ জনের। আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ৪৮ হাজার ২২০ জন। আর এই সংখ্যা বাড়ছে বিদ্যুতের গতিতে।

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...