Wednesday, June 24, 2026

কোন কোন ক্ষেত্রে করোনা পরীক্ষা? রাজ্যগুলিকে ছয় দফা নির্দেশ দিল ICMR ও স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

করোনাভাইরাস পরীক্ষার শর্ত বদলে এব্যাপারে আরও আগ্রাসী হওয়ার নিদান দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার রাতে ৬ দফা নির্দেশিকা জারি করে সব রাজ্যকে তা জানিয়েও দেওয়া হয়। করোনা সংক্রমণ খুঁজতে এবার কার্যত চিরুণি তল্লাশি শুরু করার নির্দেশ জারি হল। কোনও সন্দেহ হলেই পরীক্ষা করা হবে।

কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে:

1) করোনা আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রথমে পাঁচ দিনের মধ্যে একবার তারপর চোদ্দ দিনের মধ্যে একবার কোভিড টেস্ট করাতেই হবে। তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা না গেলেও বাধ্যতামূলক ভাবে তা করাতে হবে।

2) গত ১৪ দিনের মধ্যে কেউ বিদেশ থেকে ভারতে এলে এবং তাঁর মধ্যে উপসর্গ দেখা গেলেই কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

3) যাঁদের করোনা পজিটিভ এসেছে, তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের মধ্য উপসর্গ দেখা গেলেই টেস্ট করাতে হবে।

4) কোনও স্বাস্থ্য কর্মীর মধ্যে সামান্য উপসর্গ দেখা গেলেও বাধ্যতামূলক ভাবে তাঁর কোভিড টেস্ট হবে।

5) কোনও রোগীর প্রবল শ্বাসকষ্ট তথা (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি) থাকলেই তাঁর কোভিড টেস্ট করাতে হবে।

6) যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে, সেখানে কারও মধ্যে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা গেলে তাঁর পরীক্ষা করাতে হবে। উপসর্গ দেখা দেওয়ার সাত দিনের মধ্যে আরআরটি-পিসিআর টেস্ট করাতে হবে। আর যদি দেখা যায়, সাত দিনের বেশি সময় ধরে একই উপসর্গ রয়েছে তা হলে প্রথমে অ্যান্টিবডি টেস্ট করাতে হবে। তাতে নেগেটিভ এলে আরআরটি-পিসিআর করাতে হবে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...