Saturday, June 27, 2026

জাতীয় ও রাজ্যস্তরে স্বাস্থ্যকাঠামো মজবুত করতে কেন্দ্রের ১৫,০০০ কোটি টাকার স্বাস্থ্য প্রকল্প

Date:

Share post:

করোনা-মোকাবিলায় জাতীয় ও রাজ্যস্তরের স্বাস্থ্যকাঠামো মজবুত করতে কেন্দ্রীয় উদ্যোগে ১৫,০০০ কোটি টাকার ৫ বছরের এক স্বাস্থ্য প্রকল্প অনুমোদন পেয়েছে৷ কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে। তিনটি দফায় বিভক্ত এই প্রকল্প৷

প্রথমটি ২০২০ সালের জানুয়ারি থেকে জুন। দ্বিতীয়টি ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ। তৃতীয়টি ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ। এই তহবিলকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হবে। এই প্রকল্পের অধীনে যেসব পরিকল্পনা রয়েছে তার অন্যতম কোভিড-১৯ হাসপাতাল, আইসিইউ নির্মাণ এবং স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ।
জাতীয় স্বাস্থ্যমিশন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপৎকালীন কোভিড-১৯ মোকাবিলার দিকে লক্ষ্য রেখে জাতীয় ও রাজ্য স্তরে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় মেডিক্যাল সামগ্রী, ওষুধ, ল্যাবরেটরি ইত্যাদি নির্মাণ-সহ নানা খাতে এই প্রকল্পের অর্থ খরচ করা হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
প্রথম দফায় একইসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসপাতাল ও সরকারি অ্যাম্বুল্যান্সকে জীবাণুবিহীন করা এবং PPE কেনার মতো বিষয়ও। ভারতে করোনার সবথেকে বেশি প্রকোপ পড়েছে মহারাষ্ট্র, তামিলনাডু ও দিল্লিতে। এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলার কারনেই বহু রাজ্যই কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...