Tuesday, June 9, 2026

র‍্যাপিড টেস্টিং ছাড়া ‘হটস্পট’ ব্যর্থ হবে : ডাঃ কুণাল সরকার

Date:

Share post:

হটস্পট অর্থাৎ এলাকা ধরে ধরে কমপ্লিট লকডাউনের পথে যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। এটাই বৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু যদি র‍্যাপিড স্যাম্পল টেস্টিংয়ের পথে না যাওয়া হয়, তাহলে হটস্পট-এর কোনও মূল্যই থাকবে না। সত্যি কথা বলতে কী আমার মনে হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকার দেশ এবং পৃথিবীর কাছে দেখানোর চেষ্টা করছে তারা করোনা প্রতিরোধে কতখানি সফল! সত্যি কথা বলতে কি যদি আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি হত তাহলে চিকিৎসক হিসেবে আমি বেশি স্বস্তিবোধ করতাম। কারণ, বোঝা যেত সরকার র‍্যাপিড টেস্টিং শুরু করছে। অথচ রাজ্যেই আমি দেখছি টেস্টিং সবেমাত্র দু’হাজার পেরিয়েছে। কেন্দ্র হোক বা রাজ্য সরকার দুই সরকারেরই পরীক্ষার ব্যাপারে অদ্ভুত একটা অনীহা। যা কিন্তু আমাদের সর্বনাশের পথে নিয়ে যেতে পারে। রাজস্থানের ভিলওয়াড়া অবশ্যই উদাহরণ। কিন্তু মনে রাখতে হবে, সদিচ্ছা দরকার। সেই কারণে র‍্যাপিড টেস্টিং কিট এখন ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। হটস্পট এলাকায় ১০:১ বা ১০:২ রেশিওতে টেস্টিং করা দরকার। সেখানে পজেটিভ দেখলেই সোজা হাসপাতালে। ফলে একদিকে যেমন সংক্রমনের পরিধিটা বোঝা যাবে, ঠিক সেইরকম চিকিৎসার ব্যাপ্তিটাও সকলের মাথায় থাকবে।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...