Tuesday, June 9, 2026

ভুবনেশ্বর থেকে হেঁটে মেদিনীপুরে পৌঁছলেন মুর্শিদাবাদের আট শ্রমিক

Date:

Share post:

হাতে টাকা নেই। নেই খাবারের জোগান। বাড়ি ফেরা ছাড়া উপায় নেই। এদিকে দেশ জুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে ওড়িশার ভুবনেশ্বর থেকে হেঁটেই মুর্শিদাবাদ ফিরছেন একদল যুবক। ভুবনেশ্বরে টানা চার দিন হেঁটে মেদিনীপুরে পৌঁছেছেন আট শ্রমিক। আপাতত তাঁদের কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের সেলিম শেখ, শেখ রিয়াজ সহ আট শ্রমিক গত চারদিন ধরে ভুবনেশ্বর থেকে হেঁটে এসে পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার সকালে ওড়িশা থেকে আসা ওই যুবকদের মেদিনীপুর শহরের ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মীরা আটকান। এরপর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মেদিনীপুর শহরের কাছে পাঁচখুরি এলাকায় একটি সরকারি কোয়ারান্টাইন সেন্টারে আগামী ১৪ দিন তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...