Wednesday, April 8, 2026

সচেতনতার বার্তা দিতে ঘরে তৈরি মাস্ক পরে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণের দ্রুত গতি রুখতে স্বাস্থ্য সুরক্ষায় একচুলও ফাঁক রাখতে চান না প্রধানমন্ত্রী। কথায় বলে “আপনি আচরি ধর্ম পরকে শিখাও”। ঠিক সেইভাবেই নিজে মাস্ক পরে শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। যদিও ওই বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হয়েছে। ওই বৈঠকেই একেবারে ঘরে তৈরি মাস্ক নিজের মুখে লাগিয়ে আলোচনা শুরু করেন মোদি। প্রসঙ্গত, সরকারের তরফে বারবার সাধারণ মানুষকে মাস্ক পরার কথা বলা হচ্ছে। বলা হচ্ছে প্রয়োজনে ঘরে বানানো ফেস মাস্ক বা কভার ব্যবহার করুন। এবার সেই বার্তাই যেন নিজে প্রয়োগ করে দেশবাসীকে দিলেন প্রধানমন্ত্রী।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...