Thursday, June 25, 2026

হটস্পট চিহ্নিত করে সম্পূর্ণ লকডাউনের পথে রাজ্য সরকার

Date:

Share post:

বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার রাজ্যের বেশ কয়েকটি জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করতে চলেছে। নবান্ন সূত্রে খবর আপাতত রাজ্যের দশটি এলাকাকে হট স্পট হিসেবে চিহ্নিত করা হবে। এই এলাকাগুলি হলো, উত্তরবঙ্গের কালিংপঙ ও আলিপুরদুয়ারের একাংশ এবং দক্ষিণবঙ্গের কলকাতা, সল্টলেকের একটি অংশ, দমদমের একটি অংশ, হলদিয়ার একটি অংশ, দক্ষিণ ২৪ পরগনার একটি অংশ,  হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এগরা সহ বেশ কয়েকটি এলাকা। এই জায়গাগুলিতে সম্পূর্ণ লকডাউন করা হবে। অর্থাৎ এখানকার মানুষকে বাড়ির বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে না। মূলত ধরেই নেওয়া হচ্ছে এই জায়গাগুলি সংক্রমণপ্রবণ এলাকা। এলাকার মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানোর জন্য বিকল্প ব্যবস্থা রাজ্য সরকার রাখবে। এক্ষেত্রে বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেওয়ার কথা মাথায় রাখা হচ্ছে। একই সঙ্গে হটস্পট চিহ্নিত এলাকার মানুষের মধ্যে র‍্যাপিড টেস্টিং করা হবে বলে জানানো হয়েছে। এলাকাগুলি মাথায় রেখে বাকি এলাকায় লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা যায় কিনা তা বিবেচনা করছে সরকারের সর্বোচ্চ কমিটি। এই হটস্পট চিহ্নিত করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সম্পূর্ণ লকডাউন করে দেওয়ার পথে রাজ্য।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...