Wednesday, March 18, 2026

নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

১. সকলকে আমি শুভ নববর্ষ জানাচ্ছি। আজকের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সহ সকলকে আমি শুভ নববর্ষ জানিয়েছি।

২. গতকাল ছিল ৮৯জন আক্রান্ত আজ আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা ৯৫।

৩. ৯৫ জন এর মধ্যে ৭০জন আক্রান্ত পরিবারের বিষয়।

৪. ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হলো।

৫. আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করছি কেন্দ্রের লোকজনও যেন কোনও ডার্টি গেম না খেলে।

৬. কোথাও কোনো জমায়েত করা যাবে না।

৭. তিনটি টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮. পণ্যবাহী ট্রাক চালাতে দিতে হবে।

৯. ধান কাটার সিদ্ধান্ত হয়েছে এর সঙ্গে কোনও কম্প্রোমাইজ রাজ্য করবে না।

১০. একটি নতুন অ্যাপ তৈরি হবে। নাম অন্নদাত্রী। চাষিরা সেই অ্যাপের মাধ্যমে খবর দিলে ফসলের ব্যবস্থা করা হবে।

১১. পর্যাপ্ত কিট চলে এলেই আমরা র‍্যাপিড টেস্টের পথে চলে যাব।

১২. চা বাগানে কাজ করার জন্য ২৫% শ্রমিককে অনুমতি দিচ্ছে রাজ্য।

১৩. সকলের কষ্ট হচ্ছে কিন্তু মনে রাখতে হবে কড়াকড়ি করা হবে, কিন্তু বাড়াবাড়ি করা হবে না।

১৪. আটা মিল চালু করছি।

১৫. ফিশারিজ চালু হচ্ছে।

১৬. প্রটোকল মেনে বেকারিগুলো চালু করতে বলছি।

১৭. খাবার জল তৈরির কোম্পানিগুলোকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

১৮.  বাংলা বিপদে পড়লে সীমান্তবর্তী রাজ্যগুলোও বিপদে পড়বে।

১৯. শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১০ জুন পর্যন্ত।

spot_img

Related articles

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...

ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...