Thursday, April 9, 2026

প্রয়াত ‘জয় বাবা ফেলুনাথ’-এর জাগলার অভয় মিত্র

Date:

Share post:

প্রয়াত সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’- এর বিখ্যাত জাগলার অভয় মিত্র। মগনলাল মেঘরাজের বাড়িতে ফেলুদা গিয়েছেন তোপসে আর জটায়ুকে সঙ্গে নিয়ে। আর সেখানেই ফেলুদার উপর চাপ বাড়াতে নিজের প্রাইভেট সার্কাসের জাগলার অর্জুনকে দিয়ে ছুরির খেল দেখিয়েছিলেন মগনলাল। টার্গেট দাঁড়িয়ে জটায়ু কানে বাজছিল ‘হরি বোল’। ছবিতে জাগলারের ভূমিকায় অভিনয় করেছিলেন কামু মুখোপাধ্যায়। কিন্তু বোর্ডে সঠিক জায়গায় চুরি চালিয়েছিলেন অভয় মিত্র। শেষ দৃশ্য ফেলুদা যখন মগনলাল মেঘরাজের দিকে রিভলবার তাক করে একের পর এক গুলি ছুড়ছে, তখনঽও সেই অভয় মিত্র।


লকডাউনের মধ্যেই নিঃশব্দে চলে গেলেন ৮৬ বছরের এই জাগলার। হুগলির উত্তরপাড়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এলাকায় পরিচিত ছিলেন ‘লাঠি দা’ বলে। বাবা কালোসোনা মিত্রের কাছ থেকে ছোটবেলায় জাগলিংয়ের শিক্ষা নেওয়া। দেশ-বিদেশের বহু সম্মান পেয়েছিলেন তিনি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...