Wednesday, June 24, 2026

করোনায় আক্রান্ত প্রাক্তন ফুটবলার কেনি ডালগ্লিশ

Date:

Share post:

এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন স্কটিশ ফুটবলার কেনি ডালগ্লিশ। তাঁর পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে অসুস্থ হন তিনি। অবস্থার অবনতি হলে ডালগ্লিশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় তাঁর লালরসের নমুনার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে।

প্রাক্তন স্কটিশ ফুটবলারের বয়স ৬৯ বছর। স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক চার বার স্কটিশ লিগ চ্যাম্পিয়ন হয় তাঁর নেতৃত্বে।
১৯৭৭ সালে তিনি লিভারপুলে সই করেন। লিভারপুলের আটবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সাক্ষী ডালগ্লিশ ৫১৫ ম্যাচে ১৭২টি গোল করেছেন।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...