Wednesday, June 24, 2026

আগামী একমাস পাঁচ হাজার অসহায় মানুষকে খাবার যোগাবেন শচিন

Date:

Share post:

প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। বেড়েছে লকডাউনও। মাথায় হাত গরিব-দুঃস্থদের।

এদের দিকেই সাহায্যের হাত বাড়িয়েছেন শচিন তেন্ডুলকর। তিনি আগেই আর্থিক সাহায্য করেছিলেন। এবার আগামী এক মাস পাঁচ হাজার অসহায় মানুষের মুখে দু’বেলার খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিলেন শচিন রমেশ তেন্ডুলকর। ‘আপনালয়’ নামক এক স্বেচ্ছাসেবক সংস্থায় সঙ্গে যুক্ত হয়ে এই মহান উদ্যোগ গ্রহণ করছেন তিনি।

এই মহৎ কাজের জন্য ট্যুইটারে লিটল মাস্টারকে ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি। উত্তরে শচিন বলেছেন, ‘অসহায়দের জন্য অবিরাম কাজ করে যাওয়ার জন্য আপনালয়কে আমার শুভেচ্ছা। আপনাদের কাজ জারি রাখুন।’

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...