Sunday, March 22, 2026

লকডাউন: সর্বক্ষণের নাট্যকর্মীদের পাশে ব্রাত্যজন, উদ্যোক্তা ব্রাত্য বসু

Date:

Share post:

“শারীরিক দূরত্ব থাকুক, সামাজিক দূরত্ব নয়”- এই বার্তা নিয়ে নাট্যকর্মীদের পাশে দাঁড়াল ব্রাত্যজন। উদ্যোক্তা অবশ্যই রাজ্যের মন্ত্রী তথা নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। অনেক থিয়েটার কর্মী আছেন যাঁরা মঞ্চে অভিনয়কেই সব সময়ের কাজ হিসেবে গ্রহণ করেছেন। সেটা থেকে যা আয় হয়, তাই দিয়েই তাঁদের দিন গুজরান হয়। কিন্তু লকডাউনের জেরে রঙ্গমঞ্চ এখন বন্ধ। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের আগের থেকেই অবশ্য প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গিয়েছে। ফলে রুজি হারিয়েছেন এইসব সর্বক্ষণের নাট্যকর্মীরা। ব্রাত্যজন একটা বৃহৎ পরিবার। সেই পরিবারের এই সব অভিনেতাদের পাশে দাঁড়িয়েছেন পরিবারের অন্য সদস্যরা। প্রধান উদ্যোগটা অবশ্যই নিয়েছেন ব্রাত্য বসু। এবং তাঁর এই উদ্যোগের কথা জানতে পেরে অন্যান্য মানুষও এতে শামিল হতে চেয়েছেন। এই কারণে তাঁরা একটি ফান্ড তৈরি করছেন। একটি নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে পোস্টার তৈরি করা হয়েছে।

ফাইল ছবি

যোগাযোগের জন্য পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, প্রান্তিক চৌধুরী, পৃথ্বীশ রানার নাম ফোন নম্বর দেওয়া রয়েছে পোস্টার বা কার্ডে। ব্রাত্যজনের তরফে জানানো হয়েছে, প্রথমে তারা নিজেদের দলগুলির সদস্যদেরই পাশে দাঁড়াবে। এরপর ধাপে ধাপে ফান্ড তৈরি হয়ে গেলে সারা রাজ্যের দুঃস্থ নাট্যকর্মীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। লকডাউন পরিস্থিতিতে স্থায়ী চাকরি যাঁদের নেই, তাঁদের রুজি রোজগারের জন্য রাতের ঘুম উড়েছে। এই অবস্থায় নাট্যকর্মীদের জন্য ব্রাত্যজনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

ফাইল ছবি

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...