Saturday, April 4, 2026

সুস্থ হয়ে উঠে ফের করোনা সংক্রমণ, এবার নয়ডায়

Date:

Share post:

করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন দুজনেই। কিন্তু তাতেও পিছু ছাড়ছে না ভাইরাস। সেরে ওঠার পরও নতুন করে করোনায় আক্রান্ত হলেন।

ঘটনা নয়ডার এক হাসপাতালের। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। করোনা টেস্টের রিপোর্ট এসেছিল নেগেটিভ। কিন্তু তৃতীয়বার পরীক্ষা করতে গিয়ে দেখা যায় আবার রিপোর্ট পজিটিভ এসেছে। ততক্ষণে হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ফের দুজনকে নয়ডার গভমেন্ট ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ব জুড়ে করোনায় সুস্থতার হারই বেশি। কিন্তু একাধিক দেশে রোগী সুস্থ হয়ে ওঠার পর নতুন করে আক্রান্ত হওয়ার খবর এসেছে। এবার ভারতেও ঘটল একই ঘটনা। কীভাবে নতুন করে সংক্রমণ দেখা গেলে তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে সবথেকে বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছ। ইতিমধ্যে সিল করা হয়েছে একাধিক জায়গা। রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮৩। মৃত্যু হয়েছে ৫ জনের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...