Thursday, June 25, 2026

অভাবনীয়! জানলা দিয়ে বৃদ্ধ ডাকছেন পুলিশকে

Date:

Share post:

বেনজির দৃশ্য দেখলো মহানগর। যে দৃশ্য চোখে দেখলে এখনও মনে হয়, আমাদের তো সবকিছু হারিয়ে যায়নি!!

নাম সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বয়স ৮২। অবসরপ্রাপ্ত শিক্ষক, দীনবন্ধু মহাবিদ্যালয়ের। থাকেন এয়ারপোর্টের কাছে একটি ফ্ল্যাটে। ভরদুপুরে তখন পুলিশের গাড়ি টহল দিচ্ছিল। ফ্ল্যাটের জানলা দিয়ে তিনি ডাকলেন পুলিশকে। অসুবিধায় পড়েছেন ভেবে দৌড়ে এলেন টহলদারি পুলিশকর্মীরা।

জিজ্ঞাসা মেসোমশাই কোনও অসুবিধা? বৃদ্ধ সুভাষবাবু জানালেন, না না, সাহায্য নিতে নয় সাহায্য করতে চান। এবার আলমারি থেকে একটা চেক বের করে তাতে লেখা শুরু করলেন কাঁপা কাঁপা হাতে। ১০হাজার টাকা করোনা যুদ্ধে সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রীর তহবিলে। বললেন, বেরোতে পারছি না। বেরনোর ক্ষমতাও নেই। তাই তোমাদের দেখে দিয়ে দিলাম। আরও কিছু টাকা দিতাম। কিন্তু ওষুধ আর খাবারের জন্য রাখতেই হলো।

অভিভূত পুলিশকর্মীরা। বলছেন, এটা তো কোনও অর্থ নয়, আসলে মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ। যে ইচ্ছা বেঁচে আছে বলে মনুষ্যত্বও বেঁচে আছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...