Sunday, March 22, 2026

বিনামূল্যে রান্নার গ্যাস দেবে কেন্দ্রীয় সরকার! কারা, কীভাবে পাবে জেনে নিন

Date:

Share post:

করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে আরও একবার সাহায্যের হাত বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, মোট ৮৫ লক্ষ পরিবার সরাসরি এই পরিষেবার ফলে উপকৃত হবেন। করোনা সংক্রমণের জেরে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারগুলির জন্য গরিব কল্যাণ যোজনার অধীনে আগেই এক গুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। কেন্দ্রের উজ্বলা স্কিমের আওতায় এই যোজনার অধীনেই এলপিজি গ্যাস পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি বাড়িতে।

এছাড়াও করোনা মোকাবিলায় ঘোষিত গরিব কল্যাণ যোজনা অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ , অতিরিক্ত রেশন পাবেন বিপিএল তালিকাভুক্ত মানুষ। পাশাপাশি, এপ্রিল থেকে জুনের মধ্যে তিন বার বিনামূল্যে এলপিজি গ্যাস দেওয়া হবে দারিদ্র সীমার নিচে থাকা ৮৫ লক্ষ মানুষকে। সূত্রের খবর, মোট ১ কোটি ২৬ লক্ষ গ্যাস বুকিং করা হয়েছে এই মাসে। তার মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা ৮৫ লক্ষ গ্রাহককে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...